আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): শিয়া ও সুন্নি আলেমদের উপস্থিতিতে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পৃথিমপাশায় উদযাপিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (স.) ।
সিলেটের পৃথিমপাশায় আগামী শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় প্রচেষ্টা চাইল্ড কেয়ার হোমস স্কুল সংলগ্ন মাঠে (রবিরবাজার) অনুষ্ঠিত এ আলোচনা সভার আয়োজন করেছে পৃথিমপাশা আহলে বাইত (আ.) অনুসারীগণ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওয়াব বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা নূরে আলম, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রবিরবাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার, সৈয়দ হাবিব রেজা হুসাইন (হুসাইনি দালান, ঢাকা), মাওলানা আমজাদ হুসাইন (হালিশহর, চট্টগ্রাম), মাওলানা ড. আলী মর্তূজা (ইসলামি শিক্ষা কেন্দ্র, খুলনা), মাওলানা নুরুল আমিন আনওয়ারী এবং ইউ পি চেয়ারম্যান ১২ নং পৃথিমপাশা নওয়াব আলী বাকর খান। সভায় সভাপতিত্ব করবেন সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খান। এতে নাত পরিবেশন করবেন হায়দার মেহেদি শাম।
প্রসঙ্গত, নওয়াব আলী নকি খানের আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানের কর্মসূচীর মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল ইত্যাদি।#176
